অবশেষে দল পেলেন গেইল

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের এগারতম আসরের নিলামের দ্বিতীয় দিন বিক্রি হলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল।
 
ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই তাকে ক্রয় করেছে কিংস একাদশ পাঞ্জাব।  সস্তায় গেইলকে পেয়ে মুখে চওড়া হাসি দেখা যায় দলটির মালিক প্রীতি জিনতার মুখে।
 
আইপিএলে তিনটি মৌসুম গেইল খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ২০১২ মৌসুমে বেঙ্গালুরুর হয়ে ৭৩৩ রান করেছিলেন। এক হিসাবে দেখা গিয়েছিল, সেবার প্রতি ১০০ বল খেলে তিনি ১৬০ রান করেছিলেন। ২০১৩ সালেও তাঁর ব্যাট থেকে এসেছিল ৭০৮ রান। ২০১৪-তে ৯ ম্যাচে ১৯৬, ২০১৫-তে ১৪ ম্যাচে ৪৯১, ২০১৬-তে ১০ ম্যাচে ২২৭ করেছিলেন। ২০১৭ সালেও ৯ ম্যাচ খেলে ২০০ রান করেছিলেন। আইপিএলে মোট ১০১ ম্যাচ খেলে ৪১.২০ গড়ে ৩ হাজার ৬২৫ রান করা গেইলকে এবার ২ কোটি রুপিতে পাঞ্জাবের হয়ে ঝড় তোলেন কি না, দেখার বিষয় সেটিই।
 
ইত্তেফাক/ রেজা