হাটহাজারীতে নাছরনি সুলতানা নামে (১০) এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার ছাদকেনগর এলাকার গুরা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নাছরনি ওই এলাকার কালা মিয়ার মেয়ে ও ছাদেক নগর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
সূত্রে জানা যায়, স্কুলের পাশে নাছরিনের বাড়ি। বেলা সাড়ে ১১টার দিকে জানালা দিয়ে সহপাঠীরা তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়। ঘরের খুঁটির সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝোলে ছিল। এসআই জালাল লাশ উদ্ধার করেন। তার বাবা একজন দিনমজুর ও মা এনজিও মাঠকর্মী। ঘটনার সময় তার মা-বাবা ঘরে ছিলেন না।
হাটহাজারী মডলে থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
