আইপিএল নিলামে চমক দেখালেন নেপালের লামিচান

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:৪১
আইপিএলের নিলামের প্রথম দিন ‘টি-২০ ফেরিওয়ালা’খ্যাত ক্রিস গেইল দল না পাওয়াটা ছিল বড় চমক। কিন্তু নিলামের দ্বিতীয় ও শেষ দিন আরও বড় চমক দেখাল সন্দ্বীপ লামিচান। নেপালের প্রথম কোন খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে বিক্রি হলেন সন্দ্বীপ লামিচান। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে লামিচানকে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। 
 
সহযোগি দেশের মধ্যে শুধুমাত্র কানাডা থেকে তারিক হামজা ও নেপালের লামিচান আইপিএলের নিলামে উঠেছিলেন। এরমধ্যে বিক্রি হলেন লামিচান। ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৪ উইকেট শিকার করেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন লামিচান। বাসস।
 
ইত্তেফাক/ রেজা