বিএনপি মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে: ওবায়দুল কাদের

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২১:০৬
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। বিএনপি এখন ঘরে বসে মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। বিএনপির মিথ্যাচার তাদের ক্ষমতায় আনবে না। বিএনপিকে নিয়ে চিন্তার কিছু নেই। মানুষ উন্নয়নের দল আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে। আওয়ামী লীগই দেশের একমাত্র গণতান্ত্রিক দল এবং এই দলের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে।” 
 
 
মুন্সীগঞ্জে শিল্পকলা একাডেমিতে রবিবার বিকালে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। 
 
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা সংসদ সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরা, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় কার্যকরী সদস্য রিয়াজুল কায়সার, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. আক্তারউজ্জামান, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহসভাপতি নূরুল আলম চৌধুরী প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি