রাশিয়ায় গতকাল রবিবার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ না করার দাবি জানিয়েছে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভের সময় দেশটির বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে নাভালনির সমর্থকরা পুতিনকে চোর বলে চিত্কার করেন। তবে আগের মতো গতকালের বিক্ষোভে লোকসমাগম ছিল না।
IMG0
সোশ্যাল মিডিয়ায়ও প্রচারণা চালান নাভালনি। তবে মস্কোর এক সমাবেশে উপস্থিত হলে নাভালনিকে পুলিশ আটক করে। আগামী নির্বাচনে তার প্রার্থিতাকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। রয়টার্স
ইত্তেফাক/আনিসুর
