শ্যেন নদীর পানি বৃদ্ধিতে প্যারিসে সতর্কতা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮
ফ্রান্সে শ্যেন নদীর পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে সোমবার প্যারিসে সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপি’র।
IMG0
গতকাল নদীর পানির উচ্চতা ছিলো ৫ দশমিক ৮২ মিটার (১৯ ফুট), এটা স্বাভাবিকের চেয়ে ৪ মিটার বেশী। এই কারণে নদীর কাছাকাছি বসবাসরত নাগরিকদেরকে বন্যার জন্য আগাম সতর্ক করা হয়েছে।
IMG1
বন্যার আশংকার কারণে আশেপাশের এলাকা থেকে দেড় হাজার নাগরিককে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অনেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ফ্রান্সে আসা পর্যটকরা প্যারিস নগরীর বাটিউক্স মৌচিসে নৌভ্রমণ ও সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত হচ্ছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু