মেহেরপুর সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে ন্যাপকিন তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহধর্মীনী সৈয়দা মোনালিসা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আক্তার, এসএমসির সেলস ম্যানেজার আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক শ্বশত নিপ্পুন প্রমুখ।
আরো পড়ুন: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের
এ সময় ৪৩ মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি মাদ্রাসার মোট ১২ হাজার ৩শ ৮৯ জন ছাত্রীদের মধ্যে এসএমসির স্যানিটারি ন্যাপকিন (জয়া) বিতরণ করা হয়।
ইত্তেফাক/এমআই
