পর্ন ছবি তৈরির দায়ে কম্বোডিয়ায় ১০ বিদেশি আটক

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৬:৩০
কম্বোডিয়ায় পর্ন ছবি তৈরির দায়ে ১০ বিদেশি নাগরিককে আটক করেছে সেদেশের পুলিশ। এর মধ্যে ৫ জন ব্রিটিশ নাগরিক। তাদের সকলের বিরুদ্ধে অবৈধভাবে যৌণ ক্রিয়ার লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, জনসম্মুখে এ ধরণের কাজ কম্বোডিয়ার সংস্কৃতি বিরুদ্ধ। খবর বিবিসির।
IMG0
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিয়েম রিপের একটি ভিলা থেকে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাদের সকলের এক বছর করে জেল হতে পারে। এদের মধ্যে কানাডা, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নয়ওয়ের নাগরিকও রয়েছেন। 
IMG1
একটি ওয়েবসাইটে ছড়ানো ছবিতে দেখা যায়, অভিযুক্তরা ওই পার্টিতে সবার সামনেই যৌন ক্রিয়ায় লিপ্ত হন। তবে তাদের আশপাশে স্বাভাবিক পোশাকে অনেকেই ছিলেন। সেখানে থাকা একজন জানান, পার্টি চলাকালীন সময়ে ৩০ জন পুলিশের একটি দল ভিলাটিতে প্রবেশ করে। স্থানটি কম্বোডিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা আঙ্কর ওয়াটের নিকটে অবস্থিত। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু