আবারো তিন ফরম্যাটে সেরা সাকিব

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৩:৫৬
ইনজুরিতে আছেন, তাই অধিনায়ক হওয়ার পরও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলা হবে না। নিঃসন্দেহে সাকিব আল হাসানের মন ভাল থাকার কথা নয়। যদিও এর মধ্যেই তিনি পেলেন আরেকটি সুসংবাদ। আবারো তিন ফরম্যাটেই অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। 
 
টেস্ট ও টি-টোয়েন্টিতে তিনি আগে থেকেই ছিলেন র‌্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার। ওয়ানডেতে দুইয়ে নেমে গিয়েছিলেন। তবে, ত্রিদেশীয় সিরিজে ১৬৩ রান ও নয় উইকেট নিয়ে আবারো শীর্ষস্থান ফিরে পেলেন, দ্বিতীয় স্থানে নামিয়ে দিলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে তিন ধাপ এগিয়ে তিনি এসেছেন ৩০-এ। 
 
অন্যদিকে, বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান সিরিজে সাত উইকেট নিয়ে আছেন ১৯তম স্থানে। আরেক পেসার রুবেল হোসেন আট ধাপ এগিয়ে ৫৮-তে আছেন। আর ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল ১৬ তম অবস্থান ধরে রেখেছেন।
 
ইত্তেফাক/কেআই