সম্প্রতি এশীয় পুরুষদের ব্যবহৃত লুঙ্গির মতো একটি স্কার্ট প্রদর্শন করেছে স্পেনের গালিসিয়া অঞ্চলের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জারা। তবে অবাক করা বিষয় হচ্ছে, এর এক একটির দাম ধরা হয়েছে ৭০ পাউন্ড বা ৮ হাজার টাকা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর।
তবে জনপ্রিয় হয়ে ওঠার আগেই বেশ হাসির খোরাক যোগাচ্ছে জারার নতুন এই চমকটি। দামের ক্ষেত্রে অনেকেই এটিকে উদ্ভট আইডিয়া বলছেন।এর আগেও, গত অক্টোবরে চিকন হিলসহ একধরনের উচ্চমূল্যের মোজা নিয়ে এসেছিলো জারা।
IMG0
এমন নয় যে, লুঙ্গির ধারণা এই প্রথম কোনো ব্র্যান্ড নিয়ে এলো। উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, মিয়ানমার এবং থাইল্যান্ডে বহুল প্রচলিত লুঙ্গি। এর দামটাও কম। অনলাইনে আরো অনেক শপেই পাওয়া যায় লুঙ্গি।
IMG1
যেমন ‘লুঙ্গিওয়ালা’ নামের একটি সাইট ৩৪৬ রুপিতে (৩ পাউন্ড) বিক্রি করছে এই লুঙ্গি। তবে এই লুঙ্গির বর্ণনা হিসেবে জারার ওয়েবসাইট জানাচ্ছে, স্কার্টের সামনের দিকে কিছু নকশা আছে, পাড় বরাবর কাটা, পেছনে সেলাই বরাবর লুকানো রয়েছে জিপার। শুধু বাদামি রঙে পাওয়া যাচ্ছে এই স্কার্ট। মেট্রো।
ইত্তেফাক/সেতু
