শ্রীলঙ্কায় একটি পার্কে হাতির দুটো যমজ বাচ্চার মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির বন কর্মকর্তারা। বলা হচ্ছে, জন্মের নির্ধারিত সময়ের আগেই এই দুটো বাচ্চার জন্ম হয়েছে। বন্যপ্রাণী কর্মকর্তারা বলেছেন, জন্মের সময়েই তাদের মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।
তারা বলছেন, হাতির যমজ বাচ্চা জন্ম দেয়ার ঘটনা খুব বিরল। কর্মকর্তারা বলছেন, শ্রীলঙ্কায় তাদের হেফাজতে থাকা কোনো মা হাতি এর আগে কখনো যমজ বাচ্চার জন্ম দেয়নি। কর্মকর্তারা আরো বলছেন, এমনকি বনে জঙ্গলেও কোনো হাতি যখন যমজ শিশুর জন্ম দেয় তখন তাদের বেঁচে থাকার হারও হয় খুব কম।
IMG0
পূর্ব শ্রীলঙ্কার মাদুরু-ওয়া ন্যাশনাল পার্কে এই দুটো হাতির বাচ্চার মরদেহ পাওয়া গেছে। বন্যপ্রাণী চিকিৎসক নিহাল পুস্পাকুমারা, যিনি যমজ বাচ্চা দুটোর ময়না তদন্ত করেছেন, তিনি বলেছেন, আরো পরীক্ষার জন্যে এদের মরদেহ এখন রাজধানী কলম্বোতে নিয়ে যাওয়া হবে।এই একই ধরনের মৃত্যুর খবর এর আগেও দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড এবং ভারত থেকে পাওয়া গেছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
