ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ৭০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী মোদী অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু এবং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ও রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান। এছাড়া কংগ্রেসহ বিরোধী দলের নেতারাও শ্রদ্ধা জানান।
প্রেসিডেন্ট কোবিন্দ এবং প্রধানমন্ত্রী মোদী আলাদা আলাদা টুইটার বার্তায় মহাত্মা গান্ধী এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে নথুরাম গডসে। ইন্ডিয়ান এক্সপ্রেস
ইত্তেফাক/আনিসুর
