‘রঙের খেলায় সুরের ভেলায়’

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:০২

বিনোদন রিপোর্ট

 

বৈশাখের প্রথম দিন উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে ‘রঙের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। ‘রঙের খেলায় সুরের ভেলায়’ দুরন্ত টির্িভর গান শেখার অনুষ্ঠান। পহেলা বৈশাখ উপলক্ষে শিশুদের সঙ্গে ‘রঙের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানে আড্ডা দেবেন শিল্পী দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা। তিন খালামনির সঙ্গে গানে গানে মেতে ওঠবে শিশুরা। ‘রঙের খেলায় সুরের ভেলায়’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানটির বিশেষ পর্ব দুরন্ত টিভিতে প্রচারিত হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে।