টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১০:২৪
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ দল। আজ সকালে টস ভাগ্যে জিতেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওপেনিংয়ে রয়েছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। টেস্টে অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। তবে দলে নেয়া হলেও স্পিনার আব্দুর রাজ্জাক একাদশে জায়গা পাননি। 
 
বাংলাদেশ একাদশ  : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 
 
ইত্তেফাক/কেআই