আঙুলের ইনজুরির কারণে অলরাউন্ডার সাকিব আল হাসান ছিটকে পড়েছেন দল থেকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তার পরিবর্তে দলে নেয়া হয়েছে স্পিনার সানজামুল ইসলামকে। আজ সকালে চট্টগ্রাম টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন এই ম্যাচের জন্য দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ। সাকিব আল হাসানের চোটজনিত অনুপস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেক হলো তাঁর।
চট্টগ্রামের স্পিনবান্ধবী উইকেটে তিন স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে সাকিব দল থেকে ছিটকে পড়ার পর দলে ডাকা হলেও ৩৫ বছর বয়সী আব্দুর রাজ্জাককে একাদশে রাখা হয়নি। একাদশে একমাত্র পেসার হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। এদিকে ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করছেন ইমরুল কায়েস।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/কেআই
