অর্ধশত রান পেরোল বাংলাদেশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১০:৫০
চট্টগ্রাম টেস্টে দ্রুততার সঙ্গে অর্ধশত রান পূর্ণ হলো বাংলাদেশের। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ওপেনিং জুটিতে অবিচ্ছিন্ন থেকে এই অর্ধশত রান পূর্ণ করেন। ৯.৩ ওভারে অর্ধশত রান পূর্ণ হয় বাংলাদেশের। অর্ধশত রান পূর্ণ হতে তামিম ৩২ বলে করেন ৪০ রান। অপরদিকে ইমরুল করেছেন ২৫ বলে ১১ রান। 
 
এর আগে আজ বুধবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। এই ম্যাচে টেস্টে অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। তবে দলে নেয়া হলেও স্পিনার আব্দুর রাজ্জাক একাদশে জায়গা পাননি। 
 
বাংলাদেশ একাদশ  : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 
 
ইত্তেফাক/কেআই