‘আকাশ’ থেকে পড়ল ক্যাঙ্গারু!

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১০:২৬
 
পল্লীর একটি ফাঁকা রাস্তা দিয়ে দ্রুত সাইকেল চালিয়ে যাচ্ছেন এক তরুণী। হঠাৎ করে মাথা ঘুরিয়ে উপরের দিকে তাকিয়ে দেখেন একটি ক্যাঙ্গারু উপর থেকে এসে পড়ছে তার মাথার উপর।
 
তিনি এই উড়ন্ত ‘মিসাইলের’ হাত থেকে বাঁচার জন্য দ্রুত মাথাটি একপাশে সরিয়ে নিলেন। কিন্তু তাতেও কাজ হলো না। সাইকেলসমেত তাকে নিয়ে পড়ল মাঝ রাস্তায়। মেয়েটি আঘাত পেয়ে সেখানে পড়ে থাকলেও ক্যাঙ্গারুটি রকেট বেগে ছুটে পালায়।
ঘটনাটি সম্প্রতি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রোডে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। ভিডিওতে দেখা যায় শূন্য থেকে ক্যাঙ্গারুটি ওই তরুণীর মাথার উপর পড়ছে।
 
এটি কোথা থেকে এলো তা কারো মাথায় আসছে না। ওই সাইকেল আরোহী এই ঘটনায় বেশ ব্যথা পেলেও চরম মজা পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাতকারে বলেছেন। -স্কাই নিউজ
 
ইত্তেফাক/মোস্তাফিজ