হাফসেঞ্চুরি করলেন তামিম

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১০:৪২
চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করছেন বাংলাদেশের ওপেনবার তামিম ইকবাল। ইমরুল কায়েসকে নিয়ে ওপেনিং জুটিতে সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন তিনি। অনেকটা ওয়ানডে স্টাইলে খেলা তামিম ৪৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ হয় তামিমের। এটি তামিমের টেস্টে ২৫তম হাফসেঞ্চুরি। ১৪.১ ওভারের খেলা শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬৮ রান। 
 
এর আগে আজ বুধবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। এই ম্যাচে টেস্টে অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। তবে দলে নেয়া হলেও স্পিনার আব্দুর রাজ্জাক একাদশে জায়গা পাননি। 
 
বাংলাদেশ একাদশ  : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 
 
ইত্তেফাক/কেআই