ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষক, বিশিষ্ট নৃত্যশিল্পী মনিরা পারভীন হ্যাপী তার দল নিয়ে নৃত্য পরিবেশনের জন্য বাংলাদেশ উপ হাইকমিশন কলকাতার আমন্ত্রণে গতকাল কলকাতায় গিয়েছেন। আজ ১৪ এপ্রিল ‘শুভ নববর্ষ’ শিরোনামে নৃত্য পরিবেশন করবেন। এবং ১৬ এপ্রিল বিধায়ক পরেশ পালের আমন্ত্রণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এই নামে নৃত্য পরিবেশন করবেন।
