স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীকে অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই । তবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে ঢাকা-১২ এর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকায় মনোনয়ন ফরম কিনতে আসা যশোরের বিএনপি নেতা আবু বকর হত্যার ঘটনার তদন্ত করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই এই ঘটনার রহস্য উদঘাটন হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের একটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আবু বকর আবু। গত ১৯ নভেম্বর তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। ২১ নভেম্বর রাতে মর্গে লাশ দেখে আবু বকর আবুর লাশ বলে শনাক্ত করেন তার স্বজনরা।
