তামিমের হাফসেঞ্চুরি ও মুমিনুলের সেঞ্চুরির পর এবার হাফসেঞ্চুরি করলেন মুশফিকুর রহিমও। টেস্টে এটি তার ১৯তম হাফসেঞ্চুরি। ১২১ বল থেকে চারটি বাউন্ডারিতে এ রান করেন তিনি।
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেশনের শুরুতে তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। পুরো সেশন এ দুজন ব্যাটিং করেন। এখন দিনের শেষ সেশনেও এই জুটি সামনে এগিয়ে যাচ্ছেন। জুটিতে এ পর্যন্ত সংগ্রহ দাঁড়িয়েছে ১৫০ রান। ৬৩ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২৭০ রান।
এছাড়া মুমিনুল ১২২ রানে অপরাজিত আছেন। এর আগে তামিম ৫২ ও ইমরুল কায়েস ৪০ রান করে আউট হন।
ইত্তেফাক/কেআই
