বাংলাদেশকে ৫শ’ রানের নিচে রাখার পরিকল্পনা শ্রীলঙ্কার

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২১:৩৯
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন মুমিনুল হকের অপরাজিত ১৭৫ রানের সুবাদে ৪ উইকেটে ৩৭৪ রান করেছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য যত বেশি সম্ভব রান করা। কিন্তু বাংলাদেশকে ৫শ’ রানের নিচে রাখার কথা বললেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামাবিরা। 
 
প্রথম দিন শেষে এক সংবাদ সম্মেলনে সারাবিরা বলেন, ‘আসলে পিচের আচরণ সম্পর্কে জানতে হলে আমাদের ব্যাট করতে হবে। আমি মনে করি ভাল ব্যাটিং উইকেট। তবে আজকের দিনের শেষ দুটি উইকেট আমাদের জন্য দারুণ কিছু ছিল। বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে হবে। বিশেষ করে আগামীকাল প্রথম সেশনে। তাদেরকে ৫শ’রানের নিচে আটকে রাখতে হবে।’
 
ইত্তেফাক/ইউবি