ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নজরদারির তথ্য প্রকাশ হচ্ছে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৮
 
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নজরদারি চালিয়েছিল গোয়েন্দা সংস্থা এফবিআই। রিপাবলিকানরা সেই অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন। 
 
এবার প্রেসিডেন্ট ট্রাম্প সেই নজরদারির তথ্য প্রকাশ করতে যাচ্ছেন। গতকাল বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে এই কথা জানিয়েছেন হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জন কেলি। 
 
তিনি বলেছেন, খুব শিগগিরই এই নথি প্রকাশ করা হবে এবং বিশ্ব দেখবে। চলতি সপ্তাহে হাউস ইন্টেলিজেন্স কমিটি নথি প্রকাশের অনুমতি দেয়। যদিও এফবিআই এই গোপন নথি প্রকাশ না করার অনুরোধ করেছিল। ডেমোক্র্যাটরা বলছেন, রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত আড়াল করতেই নথি প্রকাশ করছে ট্রাম্প প্রশাসন। বিবিসি
 
ইত্তেফাক/আনিসুর