রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে হিরোইন ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হিরোইন ও ২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী তানোর পৌর এলাকার তানোর উত্তরপাড়া গ্রামের মৃত ইয়ারজান মণ্ডলের ছেলে তামেজ আলী।
তানোর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তামেজ আলী একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
