হাফসেঞ্চুরি করলেন মাহমুদুল্লাহও, ৫শ’র দোরগোড়ায় দল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৯
 
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দারুণ ব্যাট করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ। ৯২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। এটি মাহমুদুল্লাহর ১৫তম টেস্ট  হাফসেঞ্চুরি। মাহমুল্লাহ-সানজামুল ব্যাটিং নৈপুণ্যে ১১৭ ওভারে দলীয় সংগ্রহ এখন ৭ উইকেটে ৪৭৭।
 
দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত মুমিনুল ও মোসাদ্দেকের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর মিরাজকে সাথে নিয়ে ২৭ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। ব্যক্তিগত ২০ রান করে মিরাজ রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে সানজামুলকে নিয়ে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ। সানজামুল অপারাজিত আছেন ৫২বলে ২৩ রানে।
 
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রান করে অপরাজিত ছিলেন। এছাড়াও দলের পক্ষে তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুশফিকুর রহিম ৯২ রান করেন।
 
শ্রীলংকার পক্ষে সুরাঙ্গা লাকমল ২টি এবং দিলরুয়ান পেরেরা-লক্ষণ সান্দাকান ১টি করে ও রঙ্গনা হেরাথ নিয়েছেন ২ উইকেট।
 
ইত্তেফাক/মোস্তাফিজ