রোবেনকে নিয়ে শঙ্কা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৩৩

আর্জেন রোবেনের আশঙ্কা চলমান ইনজুরি বায়ার্ন মিউনিখের জন্য ‘গভীর দুঃখের’। জার্মান ক্লাবটির কোচ নিকো কোভাচ এই শঙ্কা ব্যক্ত করেন। কোচ কোভাচ জানান বায়ার্নের আক্রমণভাগের দীর্ঘদিনের এই কাণ্ডারি ক্লাবটিতে নিজের বিদায়ী মাসটা আরো ভালভাবে কাটানোর দরকার ছিল। ৩৫ বছর বয়সী রোবেন অবশ্য আশঙ্কা করছেন লেগে থাকা ইনজুরির কারণে তিনি হয়তো এরই মধ্যে বায়ার্নের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। নেদারল্যান্ডের জাতীয় দলের সাবেক উইঙ্গারটি বায়ার্নের হয়ে সর্বশেষ খেলেছেন ২৭ নভেম্বর। বেনফিকার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ওই খেলায় তিনি গোলও করেন দুইটি। সব মিলিয়েই কোচ কোভাচ বলেন, ‘এটা খুবই বেদনাদায়ক যে আরিয়েন রোবেন নভেম্বরের পর থেকে আমাদের সঙ্গে নেই। ভাল হতো যদি সে বায়ার্নের হয়ে আবার খেলতে পারতো। এটা তার প্রাপ্য।’