ওমরাহ পালন করলেন মাশরাফি বিন মুর্তজা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩১

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্ত্রী-সন্তানদের নিয়ে ওমরাহ পালন করেছেন।

মঙ্গলবার মক্কায় সপরিবারে ওমরা পালন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তাঁর স্ত্রী।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পরদিন মাশরাফি ওমরাহ পালন করতে সৌদি আরবে আসেন।

আগামী ৪ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

ইত্তেফাক/নূহু