বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন মাইকেল বেভান। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী মাসে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেই বেভানকে দেখা যেতে পারে বাংলাদেশ শিবিরে। যদিও গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, বিসিবির সঙ্গে আলাপ চলছে বেভানের। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
ওয়ানডে ক্রিকেটে ‘ফিনিশার’ হিসেবে পরিচিত ছিলেন অস্ট্রেলিয়ার এ সাবেক ক্রিকেটার। ২০০৭ সালে অবসরের পর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, ভারতের রাজ্য দল ওড়িশার কোচ ছিলেন বেভান। বিপিএলের প্রথম আসরে চিটাগং কিংসেরও ব্যাটিং পরামর্শক ছিলেন তিনি। ২০১৭ সালে ওয়ানডেতে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শক হওয়ার আগ্রহ দেখিয়ে টুইটও করেছিলেন ৪৭ বছর বয়সী বেভান।
ইত্তেফাক/কেআই
