মেন্ডিসকে ডাবল সেঞ্চুরি করতে দিলেন না তাইজুল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৭
মাত্র চার রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারলেন না কুশল মেন্ডিস। ব্যক্তিগত ১৯৬ রানে তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন তিনি। তাই দলীয় ৪১৫ রানে এসে পতন হলো লঙ্কানদের তৃতীয় উইকেটের। এর মাধ্যমে শ্রীলঙ্কার ইনিংসে দুই সফল ব্যাটসম্যানই বিদায় নিলেন। এর আগে ১৭৩ রান করে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। 
 
চট্টগ্রাম টেস্টে শুক্রবার সকালে তৃতীয় দিনে ফের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। গতকাল বৃহস্পতিবার এক উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছিল। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করে লঙ্কানরা। মাত্র ১ রানে প্রথম উইকেট তুলে নিলেও দ্বিতীয় উইকেট পতনের আগে আরও ৩০৭ রান যোগ করে সিলভা-মেন্ডিস জুটি। দ্বিতীয় উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৩০৮ রানে মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটন দাসের কাছে ধরা পড়েন তিনি।   
 
এর আগে মুমিনুলের ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫১৩ রান করে। বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ৯২, মাহমুদউল্লাহ অপরাজিত ৮৮ এবং তামিম ৫২ রান করেছেন। লঙ্কান বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমাল তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি উইকেট নেন লাকসান সানদাকান। 
 
ইত্তেফাক/কেআই