রাজিবপুরে নদী ভাঙন রোধে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের বাণ্ডাল নির্মাণ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৫
 
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ও ডাটিয়ারচর পুরান বাজারের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের বাণ্ডাল নির্মাণ কাজের শুরু হয়েছে।
 
শনিবার সাড়ে ১০টার দিকে  আসছে বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে কোদালকাটি, ডাটিয়ারচর এলাকাবাসীকে একত্রিত করে শিক্ষক মো. আমিনুর রহমানের নেত্বতে গ্রামে গ্রামে গিয়ে বাঁশ ও গাছ তুলে নিজেদের অর্থে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে এই বাঁশের বাণ্ডাল নির্মাণ কাজ শুরু করেন।
 
কোদালকাটি, ডাটিয়ারচর গ্রামবাসীর ভাঙনকবলিত ডাটিয়ারচর পুরান বাজারের পশ্চিম পাশ থেকে কোদালকাটি পর্যন্ত এলাকা রক্ষার্থে বাঁশের বাণ্ডাল নির্মাণ কাজে স্বেচ্ছায় অংশ নেন কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রায় ৫০০ লোক।
 
ডাটিয়ারচর পুরান বাজারসহ এলাকা রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন, নয়ারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু তালেব ফকির, শিক্ষক মো. আমিনুর রহমান, হাজী আব্দুল বারী, ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, মো. ইউসুব আলী প্রমুখ।
 
ইত্তেফাক/এএম।