নার্ভাস নাইনটির শিকার হলেন লিটন দাস। ৯৪ রান নিয়ে থাকা লিটন সম্ভবত ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা ছক্কার মারে পূর্ণ করতে চেয়েছিলেন। কিন্তু সেটি আর হলো না। বল উপরে ওঠে গেলে ডিপ মিডউইকেটে কুশল পেরেরার হাতে ধরা পড়েন তিনি। এর আগে এই ধনঞ্জয়া ডি সিলভা তুলে নেন চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুলের উইকেট। তাই ২৭৯ রানে পঞ্চম উইকেট হারালো বাংলাদেশ।
আজ পঞ্চম দিনে দুই সেশনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৮১ রান। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৮১ রানের।
প্রথম ইনিংসে ২০০ রানে পিছিয়ে থাকার পর গতকাল দ্বিতীয় ইনিংসে ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। আজ ইনিংস হার এড়ানোর জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আরো অন্তত ১১৯ রানের। পঞ্চম দিনে বাংলাদেশের সেই রান করতে কতটা বেগ পেতে হয় সেই নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই অনিশ্চিয়তা দূর করে দলকে লিড এনে দিয়েছিলেন দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
ইত্তেফাক/কেআই
