জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা শহরের প্রফেসরপাড়ায় শুক্রবার রাতে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়েছেন বাবা। নিহত হচ্ছেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (৬০)।
জয়পুরহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মমিনুল হক পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, প্রফেসরপাড়ার নিজ বাসায় মানসিক ভারসাম্যহীন ছেলে সাকিলের (১৬) সঙ্গে ওষুধ খাওয়া নিয়ে তাজুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে লাঠি দিয়ে তাজুল ইসলামের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকার লোকজন চিত্কার শুনে এগিয়ে এসে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ ছেলে সাকিলকে আটক করেছে। এ ব্যাপারে নিহতের বড় মেয়ে তামান্না ইয়াসমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
