নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্ট পুরস্কার বিতরণী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫১
 
সাভার গলফ ক্লাবে শনিবার নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও ৯ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. আকবর হোসেন, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জি+। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভোএয়ারে ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
 
তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে ছয়টি বিভাগে দেশি-বিদেশি প্রায় তিনশ গলফার অংশ নেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন রইস উদ্দিন সিদ্দিকী। এছাড়া জুনিয়র উইনার হিসেবে ইনকিয়াদ বিন আরমান, লেডিস উইনার হিসেবে নিলা আজিজ, সিনিয়র উইনার হিসেবে লে. কর্নেল একেএম গোলাম মোস্তবা, সুপার সিনিয়র উইনার হিসেবে কর্নেল আমিনুল ইসলাম (অব) এবং ভেটেরান উইনার হিসেবে তানভীর মাদার পুরস্কার গ্রহণ করেন।
 
ইত্তেফাক/আরকেজি