কেডিএ’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৫৩

খুলনা অফিস

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত নাগরিক সমাজ। গতকাল শনিবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সুবীর কুমার রায়, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, কামরুল করিম বাবু, শেখ শমসের আলী, খুলনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মণ্ডল, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, জেপি নেতা অধ্যক্ষ ডা. এম এন আলম সিদ্দিকী, এস এম জাকির হোসেন প্রমুখ।