কাহালু (বগুড়া) সংবাদদাতা
কাহালু থানার পুলিশ শুক্রবার রাতে চোরাই মোবাইল ফোন, সিমকার্ড, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ ছিনতাইকারী চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা বুড়িহট্ট গ্রামের খোরশেদ আনোয়ার হোসেন, কাহালু উপজেলার হারলতা গ্রামের রনি প্রাং, জামগ্রাম মধ্যপাড়া গ্রামের মো. আবু হানিফ এবং দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের মো. রুবেল আকন্দ।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির জানান, গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা জেলার বিভিন্ন স্থানে ছিনতাই করে। কাহালু থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
