কানাডার এডণ্টনে অনুষ্ঠিত হয়ে গেল স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখের মিলন মেলা। গত শনিবার (৩০ মার্চ) সেজং কমিউনিটি সেন্টারে কয়েকটি সমমনা সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত বাংলাদেশিদের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশের ইতিহাস বিষয়ক প্রামাণ্যচিত্র এবং দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল মঙ্গল শোভাযাত্রা, গীতিনাট্য, টোনাটুনির গল্প, নাচ, গান, নাটিকা, ফ্যাশন শো, ব্যঙ্গাত্মক ছায়াছন্দ ও দর্শক পর্ব। পাশাপাশি ছিল বাহারী পোশাকের স্টল ও খাবারের সমারোহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানাডায় অবস্থানরত সকল বাঙ্গালীর অংশগ্রহনে মেলা প্রাঙ্গণ ভরে ওঠে।
আয়োজনের সঙ্গে সংযুক্ত কর্তৃপক্ষ জানান, 'দূর পরবাসে থেকেও দেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে লালন করা, সেই সঙ্গে প্রবাসে বড় হওয়া আমাদের পরবর্তী প্রজন্ম এবং বিদেশী নাগরিকদের বাংলাদেশের বৈচিত্রময় ও সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য'।

আরও পড়ুন: মালয়েশিয়ায় নিহত কুমিল্লার দুই শ্রমিকের দাফন সম্পন্ন
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন শামীমা শহীদ ডালিয়া, শায়লা ফেরদৌস নিশি, সাবরিনা সুলতানা নিপাসহ আরও অনেকে।
ইত্তেফাক/জেডএইচডি
