দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত গুটার পূর্বাঞ্চলীয় ছিটমহলে সোমবার সিরিয় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে। সিরিয়াতে গত ২০০১ সাল থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার লোক নিহত হয়েছে।
দেশটির বিপুল সংখ্যক শরণার্থীর বেশিরভাগ লেবানন, জর্ডান ও তুরস্কে আশ্রয় নিয়েছে। মাত্র ৩ ভাগ শরণার্থী সম্পদশালী দেশগুলোতে আশ্রয় পেয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
