১৯৯৯ সালে শ্যালকের বিয়েতে যাওয়ার জন্য বিমানের টিকেট কিনেছিলেন যুক্তরাষ্ট্রের জন ওয়াকার। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত সেই বিয়েতে আর যাওয়া হয়নি তার। বিমানের টিকেটটি রেখে দেন বিছানার নিচে। নানা কাজের চাপে বেমালুম ভুলে যান সেই টিকেটের কথা।
এরপর কেটে গেছে ১৯ বছর! দীর্ঘ ১৯ বছর পরে সেই টিকেটটি বিছানার নিচে খুঁজে পেয়ে বেশ অবাক হন। পুরো ৪০০ ডলারের সেই টিকেটটির ব্যাপারে কথা বলতে ফোন করেন বিমান কর্তৃপক্ষের সাথে। বিভিন্ন দফতরে যোগাযোগ করেন কিন্তু এতো পুরনোর টিকেটের বিষয়ে কেউ-ই তাকে কোন সদুত্তর দিতে পারেননি।
এরপর এয়ারলাইনস কর্তৃপক্ষের বরাবরে নিজের পুরনো টিকেটটির বিষয়ে একটি টুইট করেন। বিষয়টি এবার নজরে আসে কর্তৃপক্ষের। কোম্পানির পক্ষ থেকে জনকে জানানো হয় তার সেই টিকেটটি এখনো কার্যকর রয়েছে। তবে তার জন্য কোম্পানি তাকে কোন পয়সা ফেরত না দিয়ে ভবিষ্যতে বিমান ভ্রমণের সুযোগ দেয়ার কথা জানিয়েছে। মিরর
ইত্তেফাক/আনিসুর
