নেত্রকোনায় বিএনপি ও যুবদলের ৫ নেতাসহ ২৩ জনকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার রাতে এবং আজ মঙ্গলবার ভোরে শহর ও শহরের বাহির থেকে তাদের আটক করা হয়।
আটককৃত নেতারা হলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, নেত্রকোনা জেলা ছাত্র দল নেতা এসএম দেলোয়ার হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফারুক মীর এবং আটপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইমরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাদের বাড়ি-বাড়ি তল্লাশির কারণে অনেক নেতা-কর্মী গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
ইত্তেফাক/এসএস
