সীতাকুণ্ডে ছিনতাইকারীদের সহযোগিতাকারী চালক ও হেলপার আটক

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:২০

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে একটি লেগুনার যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়া ছিনতাইকারীদের সহযোগিতাকারী চালক ও হেলপারকে শনিবার আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটকরা হলো—মোহাম্মদ হেলাল ও আব্দুল কায়েম সূত্র জানায়, গত ১০ এপ্রিল সন্ধ্যায় বারো আউলিয়া এলাকা থেকে সেইফ লাইন (লেগুনা) গাড়িতে চড়ে আটজন যুবক চট্টগ্রাম শহরে একটি অনুষ্ঠানে রওনা দেয়। তারা কিছু দূর যাওয়ার পর ওই গাড়িতে যাত্রীবেশে আটজন ছিনতাইকারী উঠে। এরপর অস্ত্রের মুখে ওই আট যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকাসহ সর্বস্ব কেড়ে নিয়ে নেমে যায়। বারো আউলিয়া হাইওয়ে থানার এসআই মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।