জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তির জন্য প্রথম মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। মোবাইল এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।
স্নাতক পাস ফলাফলের জন্য বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>atdg<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া সম্মান প্রফেশনাল এর ক্ষেত্রে nu<space>athp<space>roll no লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এছাড়া ৯ টা থেকে ওয়েবসাইটে www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions এ ফল পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
