স্পেনে ভারী তুষারপাত, বিমান চলাচল ও স্কুলের ক্লাস বিঘ্নিত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪০
স্পেনের অধিকাংশ স্থানে ভারী তুষারপাত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সোমবার স্পেনের বিভিন্ন স্থানে শিশুদের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং রাজধানী মাদ্রিদে প্রায় ৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
 
বিমানবন্দর ব্যবস্থাপনা কোম্পানি এইনা’র একজন নারী মুখপাত্র জানান, তুষারপাতের কারণে রাজধানীতে অবস্থিত বিমানবন্দরটির চারটি রানওয়ের দুটি বন্ধ রাখতে হয়েছে। এতে ৭০টি ফ্লাইট বাতিল করতে হয়। তিনি আরো বলেন, দিনের শেষে রানওয়ে দুটি খুলে দেয়া হয়। ক্যাস্টিলা-লা মানশা’র আঞ্চলিক সরকার জানিয়েছে, স্কুল ও বাসরুটগুলো বন্ধ হয়ে যাওযায় ৩৮ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বাড়িতেই অবস্থান করতে হয়েছে। 
 
ভারী তুষারপাতের কারণে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অঞ্চলে কয়েক হাজার স্কুলগামী শিশু স্কুলে যেতে পারেনি। বৈরী আবহাওয়ায় দেশের বিভিন্ন স্থানে রেলপথ ও সড়কপথগুলোও বন্ধ ছিল। এএফপি।
 
ইত্তেফাক/সেতু