টেকনাফে রাজমিস্ত্রির আত্মহত্যা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:২২

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে দাম্পত্য কলহের জেরে শনিবার এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী আব্দুল আমিন মিস্ত্রি উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার প্রবাসী নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় মেম্বার জামাল উদ্দিন জানান, স্থানীয় সূত্রে পারিবারিক কলহে এই রাজমিস্ত্রি আত্মহত্যার কথা প্রকাশ হলেও পারিবারিক অভিযোগ না থাকায় দাফনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসআই নুরুল ইসলাম জানান, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।