চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
চারঘাটে শনিবার স্থানীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়। উপজেলার পল্লীবিদ্যুত্ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাদশা প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ এপ্রিল চারঘাটে গণহত্যায় মুক্তিযোদ্ধসহ দুই শতাধিক নিরস্ত্র মানুষ শহীদ হন।
