শরণখোলায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৭
 
বাগেরহাটের শরণখোলায় ট্রাক উল্টে তুহিন মীর (৩৮) ও পলাশ হালদার (৩০) নামে দুই শ্রমিক নিহত ও আট শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কের লাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- কবির মীর (৩৫), দুলাল হাওলাদার (২৫), মো. রনি (২৪), মো. হেলাল (১৮), বাবুল হাওলাদার (৩৮), খোকন গাজী (৩৫), রিয়াজ জমাদ্দার (৩০) ও সজিব (৩৪)। নিহত তুহিন উপজেলার চালরায়েন্দা গ্রামের আ. মান্নান মীরের এবং পলাশ তাফালবাড়ি গ্রামের পুলিন হালদারের ছেলে।
 
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বাধ নির্মাণে নিয়োজিত ১৫ জন শ্রমিক একটি ট্রাকে রায়েন্দা থেকে তাফালবাড়ি যাচ্ছিল। বেলা ১১টার দিকে লাকুড়তরা বাজার সংলগ্ন ব্রিজের মোড় ঘোরার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১০ শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে দুজন মারা যান।
 
ইত্তেফাক/ইউবি