দলে ফিরেই উইকেট নিলেন রাজ্জাক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৪
চার বছর পর দলে ফিরেই উইকেট নিয়ে চমক দেখালেন রাজ্জাক। ইনিংসের ৬ষ্ঠ ওভারের প্রথম বলেই তার স্পিন ভেলকিতে পরাস্ত করেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে।
 
২০১৪ সালের পর আবারো টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি। ২০১৪ সালে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন এই বাঁ-হাতি স্পিনার।
 
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২টি টেস্টে ২৩ উইকেট নিয়েছেন রাজ্জাক। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ৫শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাজ্জাক।
 
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলংকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হয় খেলাটি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ