ইত্তেফাকে সংবাদ প্রকাশ মনোহরগঞ্জে কালভার্ট নির্মাণ কাজ শুরু

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:৩১

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর অবশেষে মনোহরগঞ্জ-আমতলী সড়কের বদরশাহ মাজার সংলগ্ন বক্স কালভার্টটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সম্প্রতি দৈনিক ইত্তেফাকে কালভার্ট না থাকায় দুর্ভোগে মনোহরগঞ্জের ১৫ গ্রামের মানুষ এ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর ওই কালভার্টটির নির্মাণ কাজ শুরু হয়েছে। উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার জানান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করেছে। জনদুর্ভোগ লাগবে শিগগিরই কাজটি শেষ হওয়ার কথা জানান তিনি।