বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে ঢাকা টেস্টে বিপদে পড়েছে সফরকারী শ্রীলংকা। রাজ্জাকের ৪ ও তাইজুলের ৩ উইকেট শিকারে ২১৬ রান তুলতেই ৯ ব্যাটসম্যানকে হারিয়েছে শ্রীলংকা।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ৬৪ ওভারে ২১৬রান। রোশান সিলভা ৫০ রানে ও সুরঙ্গ লাকমাল ০ রানে ব্যাট করছেন।
রাজ্জাক ১৪ ওভারে ৫৯ রান দিয়ে ৪ উইকেট, তাইজুল ৩ ও মুস্তাফিজ নিয়েছেন ২টি উইকেট।
ইত্তেফাক/মোস্তাফিজ
