ওসমানী বিমানবন্দরে তিন কেজি স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:৩২

সিলেট অফিস

শুক্রবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দরে তিন কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২২২ ফ্লাইট থেকে আবির হোসেন নামে ওই যাত্রীকে আটক করা হয়। আবির নোয়াখালীর হাতিয়ার আব্দুল আজিজের ছেলে। তার গন্তব্যস্থল ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ওসমানী বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থা এনএসআইর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন কেজি স্বর্ণসহ যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা নূরুল আমিন।