ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৬২ নেতা-কর্মী গ্রেফতার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৪
ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৬২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
 
গতকাল বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারদের নাম জানা যায়নি।
 
জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস